Site icon Nation Bangla

56টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ সম্ভব,পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ভারত 75তম স্থানে উঠে এসেছে

আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাসপোর্ট র‍্যাঙ্কিং সূচক Henley Passport Index-এর সর্বশেষ তালিকায় ভারত ১০ ধাপ এগিয়ে ৭৫তম স্থানে উঠে এসেছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA-র ডেটার ভিত্তিতে তৈরি এই তথ্য বিশ্বজুড়ে ভারতীয়দের পাসপোর্টের ভ্রমণ স্বাধীনতা মূল্যায়ন করে।

ভারতীয়দের জন্য ভিসা সুবিধা

2026 সালের ফেব্রুয়ারি তালিকা অনুযায়ী ভারতীয় পাসপোর্টধারীরা এখন বিশ্বের 56টি দেশে ভিসা ছাড়াই, সহজে প্রবেশাধিকার পেতে পারেন। গত বছরের 85তম স্থান থেকে এই বছরের শুরুতে 80তম এবং এখন 75তম এই র‍্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ,যে ভারতীয়রা আগাম ভিসার অনুরোধ ছাড়াই 56 টি দেশে যেতে পারেন।Gulf News মতে, জানুয়ারিতে 55টি দেশের তুলনায় ফেব্রুয়ারিতে একটি গন্তব্য পুনরায় যুক্ত হয়েছে, এটি হল গাম্বিয়া।

ইরান ২০২৫ সালের নভেম্বরে জালিয়াতি ও পাচার উদ্বেগের কারণে ভারতীয়দের ভিসা-মুক্ত প্রবেশ স্থগিত করে। একইভাবে বলিভিয়া পূর্ণ ই-ভিসা ব্যবস্থায় চলে যাওয়ায় আগের সুবিধা বাতিল হয়। ফলে প্রবেশযোগ্য দেশের সংখ্যা সাময়িকভাবে কমলেও সামগ্রিক র‍্যাঙ্কিং উন্নত হয়েছে, কারণ অন্য অনেক দেশের স্কোর একই সময়ে হ্রাস পেয়েছে।

বিশ্বব্যাপী পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ভারত কত নম্বরে

1)2026 তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর — তাদের নাগরিকরা ১৯২টি দেশে ভিসা-মুক্ত বা সহজ প্রবেশাধিকার পান।

2)দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।এই দুই দেশের নাগরিকরা 187টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পান।

3)তৃতীয় স্থানে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।এই দুই দেশের নাগরিকরা 186টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পান।

4)চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের একাধিক দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নরওয়ে। এই দেশগুলির পাসপোর্ট আগে থেকে ভিসার জন্য আবেদন না করেই ১৮৫টি দেশে প্রবেশাধিকার রয়েছে।

5)পঞ্চম স্থানে অস্ট্রিয়া, গ্রীস, মাল্টা ও পর্তুগাল। এইসব দেশের নাগরিকরা ১৮৪টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে।

6)৬ষ্ঠ থেকে ১০ম স্থানের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পাসপোর্টধারীরা ১৭৯টি গন্তব্যে ভিসা-মুক্ত বা আগমনের পর ভিসা সুবিধা পান।

গত দুই দশকে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০০৬ সালে যেখানে অবস্থান ছিল ৭১তম, সেখানে সাম্প্রতিক বছরগুলোর ওঠানামা সত্ত্বেও সামগ্রিক প্রবণতা ঊর্ধ্বমুখী।

Exit mobile version