Site icon Nation Bangla

চন্দ্রগ্রহণে জন্য আটকে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার! টক্সিক রিলিজর আগেই ৬০০ কোটি টিকিট বিক্রি

‘ধুরন্ধর ২’ vs ‘টক্সিক’, মুক্তির আগেই সারা দেশে ‘টক্সিক’-এর ৬০০ কোটি টাকার টিকিট বিক্রির দাবি, চন্দ্রগ্রহণে ধুরন্ধর ২-এর ট্রেলার পিছিয়ে গেল।

বলিউড চলচ্চিত্র জগতে দুই বড় ছবির প্রতিযোগিতা এখন জমজমাট। যশের আসন্ন রিলিজ ‘টক্সিক’ নাকি মুক্তির আগেই সারা দেশে ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। এমন দাবি তুলেছেন বর্ষীয়ান প্রযোজক জি. ধনঞ্জয়ন। কিন্তু একই দিনে মুক্তি পাচ্ছে রণবীর সিংহের ‘ধুরন্ধর ২’, যার পথে অদ্ভুত বাধা হয়ে দাঁড়াল আজকের চন্দ্রগ্রহণ

‘টক্সিক’-এর এই দাবি শুনে চলচ্চিত্রপ্রেমীরা অবাক। ছবির মেইন ট্রেলার তো এখনও প্রকাশিত হয়নি, তবু বক্স অফিসে এমন সাফল্যের খবর। প্রযোজক জি. ধনঞ্জয়ন বলছেন, নির্মাতারা এতটাই আত্মবিশ্বাসী যে ১৯ মার্চ একই দিনে ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে রিলিজ ঘোষণা করেছে।

অন্যদিকে, ‘ধুরন্ধর ২’ নিয়ে উত্তেজনা চরমে। রণবীর সিংহের এই অ্যাকশন থ্রিলারের প্রথম ট্রেলার আজ মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু চন্দ্রগ্রহণের কারণে সেটা পিছিয়ে গেল। এক সূত্র জানায়, দুপুর ৩:২০ থেকে সন্ধ্যা ৬:৪৭ পর্যন্ত চলবে গ্রহণ, যা শুভ মনে করা হয় না। “এই দিনে ট্রেলার ছাড়লে অশুভ হবে, তাই পিছিয়ে দিলাম,” বলছেন প্রযোজকদের ঘনিষ্ঠ সূত্র। শোনা যাচ্ছে, ৫ বা ৬ মার্চ মুক্তি পাবে ট্রেলার। পূর্বের টিজার দেখেই ফ্যানরা উচ্ছ্বসিত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দুই ছবির মধ্যে প্রতিযোগিতা শুরু থেকেই। ‘ধুরন্ধর ২’ নির্মাতারা আশা করছেন, অশুভ দিন এড়িয়ে তারা এগিয়ে থাকবে। কিন্তু ‘টক্সিক’-এর ৬০০ কোটির দাবি সত্যি হলে বক্স অফিসে ঝড় উঠবে। চলচ্চিত্রজগৎ এখন চোখ রেখেছে ১৯ মার্চের দিকে—কোন ছবি জিতবে?

Exit mobile version